বিশ্বনাথে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ২:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে আসছে রমজান মাস উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও পর্যালোচনা লক্ষ্যে উপজেলা প্রশাসন উদ্যোগে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুহেল মাহমুদ, প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, বিশ্বনাথ থানার এস আই মনছুর মিয়া,বিশ্বনাথ উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি সিতাব আলী, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বাস শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


