বিশ্বনাথে রমজান উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে চাউল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ৩:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে হরমুজ আলী ও তারা বিবি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগের এবং বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থায় রমজান মাস উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে চাউল বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সদরের টিএন্ডটি রোডে তারা বিবির বাসভবনের সামনে এ চাউল বিতরণ করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সদস্য আবদুস সালাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্বনাথ মাসিক ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ এর সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনয়ঞ্জ বৈধ্য অপু, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক এমদাদুর হমান মিলাদ, এলাকার মুরব্বী হাজী মনির মিয়া প্রমূখ।
উপজেলার মুফতিরগাঁও গ্রামের প্রায় দেড় শতাধিক হত-দরিদ্র পরিবারের মধ্যে চাউল বিতরণ করা হয়।


