বিশ্বনাথে টানা বর্ষণে জলাবন্ধতায় পানিতে ভাসছে নিন্মাঞ্চল
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ৩:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৬ বার পঠিত
জামাল মিয়া::বিশ্বনাথে গত দুই দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ী ঢলে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত বুধবার রাতভর টানা বৃষ্টিপাতের ফলে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলা সদরের জলাবন্ধতার সৃষ্টি হয়ে পানিতে ভাসছে নিন্মাঞ্চল। এতে সরকারি কোয়াটার ও বিভিন্ন বাসা-বাড়ির আঙ্গিনা পানির ঢেউ খেলছে। উপজেলা সদরের বিভিন্ন প্রধান সড়কসহ পাড়া-মহল্লার রাস্তায় পানি থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। এদিকে,বাসার আঙ্গিনায় পানি জমাট বাধলে,সেখানে শিশুরা মাছ শিকার করতে দেখা যায়।
জানাগেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বিভিন্ন হাওর-নদী-খাল-বিলে পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি হলে বন্যার আশংক করেছেন উপজেলাবাসী। গত বুধবার রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বৃষ্টি থামে। পরে থেমে বৃষ্টি হয়। জরুরী কাজ ছাড়া লোকজন বাসা-বাড়ি থেকে বের হননি। রাতভর ভারী বর্ষণের ফলে দিনমজুরি অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পুরো উপজেলার জন জীবন বিপর্যন্ত হয়ে পড়ে। তবে এখনো উপজেলায় কোথাও প্লাবিত হয়নি খবর পাওয়া যায়নি। উপজেলার লামাকাজি ও দেওকলস ইউনিয়নের কয়েকটি নিম্নাঞ্চল রাস্তা পানির নিচের যাওয়ার আশংকা করছেন বলে ওই এলাকার বাসিন্দারা জানান।
এব্যাপারে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, এভাবে বৃষ্টি হয়ে ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, এখনো পর্যন্ত উপজেলার কোথাও প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।


