বিশ্বনাথে পংকি-বাবুলের ফুলের তোড়া এখন নিত্যসঙ্গী!
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৫ ইং, ১২:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৯২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা আওয়া মীলীগের নব-নির্বাচিত সভাপতি পংকি খান ও পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল আখতারের ফুলের তোড়া যেন এখন নিত্যসঙ্গী হয়ে পড়েছে। গত ৮জুন উপজেলা আওয়া মীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কণ্ঠ ভোটে তারা নির্বাচিত হন। নিবার্চিত হওয়ার পর থেকে উপজেলা আওয়া মীলীগের সহযোগি সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা প্রতিদিন তাদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানাতে দেখা যায়। ফলে এখনো ওই দুই নেতার ফুলের তোড়া নিত্য সঙ্গী হয়ে পড়েছে।
এদিকে, নির্বাচিত ওই দুই নেতা পরাজিত সাবেক উপজেলা আওয়া মীলীগের সভাপতি মজম্মিল আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।
জানাগেছে, আওয়া মীলীগের সম্মেলন পূর্বেই দলের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পংকি খান ও বাবুল আখতার কে সমর্থন জানিয়েছিলেন। ফলে নির্বাচনের পূর্ব মুর্হুত পর্যন্ত তারা ফুরফুরে মেজাজে ছিল। তাদের দৃঢ় বিশ্বাস ছিল তারা নির্বাচিত হবেন। সম্মেলনের পর তারা আনন্দ আত্বহারা হয়ে পড়েন। সম্মেলনের চারদিন হলেও এখনো তাদের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আসছেন। তবে এভাবে আরও কয়েকদিন নির্বাচিত ওই দুই নেতা ফুলেল শুভেচ্ছা পেতে পারেন বলে মনে করছেন নেতাকর্মীরা। এ পর্যন্ত প্রায় শতাধিক ফুলের তোড়া ওই দুই নেতার বাসায় জমাট হয়েছে বলে সূত্র জানায়। এখনো ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা অব্যাহত রয়েছে বলে ওই সূত্র জানায়।


