শিক্ষার উন্নয়নে সবার এগিয়ে আসা প্রয়োজন : এমপি এহিয়া
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৫ ইং, ১০:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৯২৯ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন- শুধু সরকার নয়, শিক্ষার মান উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাই সরকারের অগ্রযাত্রার সাথী হতে হবে। দেশে শিক্ষার ব্যাপক মান উন্নয়ন হয়েছে। দিনদিন মেধাবী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তাই দেশের সম্পদ মেধাবী শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে সবাইকে এগিয়ে আসলে বাংলাদেশ একটি শিক্ষিত ও উন্নত দেশে পরিণত হবে।
শুক্রবার ওসমানীনগর উপজেলার মধ্য কলারাই সিজান ইসলামীয়া মক্তবের উদ্ধোধনী অনুষ্ঠান ও প্রত্যাশা গণপাঠাগার ও সমাজ কল্যান সংস্থার কর্তৃক আয়োজিত কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন- শিক্ষার মান উন্নয়নে বেশি কিছু নয় ঈমানী আকিদা অর্জন করতে পারলে ভাল মানুষ তৈরী করা সম্ভব। ছেলে-মেয়েদের স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি মক্তব ও মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প নেই।
আনছার আহমদ চৌধুরী সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা ছাত্রসমাজের আহবায়ক জাবের আহমদ চৌধুরী পরিচালনায় নতুন মক্তব উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যারিষ্টার মোজাক্কির হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আশিক মিয়া।
এসময় এলাকায় হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও উচ্চ বিদ্যালয় স্থাপনে সহযোগিতার জন্য সংসদ সদস্যের কাছে জোরদাবি জানান এলাকাবাসী।
এদিকে- বিকাল ৪টায় স্থানীয় কলারাই বাজারে প্রত্যাশা গণপাঠাগার ও সমাজ কল্যান সংস্থার উদ্যোগে আয়োজিত কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। সমাজ কল্যান সংস্থার সভাপতি অজয় কুমার দে সভাপতিত্বে ও বশির আহমদ, এনাম হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্যারিষ্টার মোজাক্কির হোসেন, তাজপুর ডিগ্রী কলেজের প্রফেসার ড. মোতাকাব্বির মাসুদ, উপজেলা যুবসংহতির আহবায়ক আশিক মিয়া, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক জাবের আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, ফারুক আহমদ, ফজলু মিয়া, শিপন আহমদ, শিপলু মিয়া, শায়েখ আহমদ, সাজ্জাদ মিয়া, রাসেল মিয়া, হামিদুল, রুশন মিয়া প্রমুখ।


