ওসমানীনগরে চোরাই গরুসহ আটক-চার
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫ ইং, ৬:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৪৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে চোরাকৃত গরুসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে বালাগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন-গহরপুর গ্রামের আব্দুল হোসেনের পুত্র আওলাদ মিয়া (৪৫),মজলিশপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র রাহেল (২২),মৃত তাহের উল্যার পুত্র ইমরান (২৫),আব্দুল আলীর পুত্র নোমান আহমদ (২৪)। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানাযায়, উপজেলার গহরপুর গ্রামের আছকির আলীর বসত ঘর থেকে শুক্রবার গভীর রাতে একটি গরু চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোর চক্র। বিষয়টি শনিবার সকালে আছকির আলী থানা পুলিশকে অবগত করলে গোপন সংবাদের ভিত্তিত্বে বালাগঞ্জ এলাকা থেকে চোরাইকৃত গরুসহ চারজনকে আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন চোরাই গরুসহ চার জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন। এ ব্যাপারে থানায় চুরির মামলা রুজু হয়েছে।


