পিক-আপ ভ্যান চাপায় শিশু নিহত, চালক আটক
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫ ইং, ৭:১০ অপরাহ্ণ | সংবাদটি ১০১৭ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে পিকআপ ভ্যান গাড়ি চাপায় এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রসুলগঞ্জ-লাউতলা সড়কের চাঁনপুর চক নামক স্থানে এঘটনা ঘটে। নিহতের সাহেদ আহমদ (৫)। সে চানপুর চক এলাকার মোহাম্মদ আলীর পুত্র। এতে স্থানীয় জনতা পিকঅাপ চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। আটককৃত হলেন-বিশ্বনাথ উপজেলার শিংগের কাছ গ্রামের আব্দুল মোছাব্বিরের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন থানার এস আই লুৎফুর রহমান।এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


