বিশ্বনাথে প্রবীণ মুরব্বি হাজী ওয়াজিদ আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ৭:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পূর্ব পাহাড়পুর (গুমরাগুল) গ্রামের প্রবীণ মুরব্বি আলহাজ্ব ওয়াজিদ আলী (৯০) ইন্তেকাল করেছেন। রবিবার বেলা আড়াই টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ বাদ মাগরিব নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে, আলহাজ্ব ওয়াজিদ আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


