ট্রাক-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ১২:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৩ বার পঠিত
নিউজ ডেক্স::ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ তার পরিবারের চারজন এবং চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনা সদস্য আব্দুল কাদির (৩৫), তার বাবা আব্দুল হামিদ (৭০), মা (৫০) ও কাদিরের মেয়ে শারমিন আক্তার (১৪) এবং প্রাইভেট কারের চালক শাহ আলম (৩২)।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবিরের জানান, ট্রাকটি সিলেট থেকে ঢাকার দিকে আসছিল। আর প্রাইভেট কারটি সিলেটের দিকে যাচ্ছিল। দেবপাড়ায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। নিহতদের লাশ শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের লাশ উদ্ধার করে মহাসড়ক পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুর্ঘটনাকবলিত বাহনগুলো সরিয়ে নেয় বলে জানান ওসি।