নতুন উপজেলা ওসমানীনগরের কার্যক্রম শিঘ্রই শুরু হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ১:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১০০৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের নতুন উপজেলা ওসমানীনগরের কার্যক্রম শিঘ্রই শুরু হচ্ছে। নতুন উপজেলার নির্বাহী কর্মকর্তা যোগদানসহ বিভিন্ন কার্যক্রম অনেকটুকু এগিয়ে গেছে। এলক্ষ্যে সোমবার সকাল ৯টার সময় ওসমানীনগর থানা সংলগ্ন চার তলা ভবনে উপজেলার অস্থায়ী কার্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শণ করবেন সিলেটের জেলা প্রশাসক। এনিয়ে রোববার সন্ধ্যায় স্থানীয় গোয়ালাবাজারে এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া ও বৈঠক সূত্রে উপরোক্ত তথ্য জানা যায়।
বৈঠক সূত্রে জানা যায়, সিলেটের বিদায়ী জেলা প্রশাসক শহিদুল ইসলাম উপজেলার অস্থায়ী কার্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান আজ পরিদর্শণ করবেন। এর পরেই নতুন উপজেলা ওসমানীনগরের কার্যক্রম শিঘ্রই শুরু হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া বৈঠকে না থাকলেও ফোনে যোগাযোগ করলে তিনি এর সত্যতা স্বীকার করেন। সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহামান, সাধারণ সম্পাদক নাজলু চৌধুরীও এর সত্যতা স্বীকার করেন এবং নতুন উপজেলা ওসমানীনগরের কার্যক্রম শিঘ্রই শুরু হচ্ছে বলে জানান।


