সিলেটে মুগ্ধ টিউলিপ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ৮:০৫ অপরাহ্ণ | সংবাদটি ২০৬৯ বার পঠিত
নিউজ ডেক্স:: রোববার প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাগনি ও রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকীকে অভিনন্দন জানানো হয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ায়। টিউলিপ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “স্বপ্নেও ভাবিনি খালার সঙ্গে এক মঞ্চে এমন ভাবে সংবর্ধিত হবো। ব্রিটিশ পার্লামেন্টে তিন মহিলা এমপি আমরা গর্ব করি।”এ সময় ইউরোপিয় ইউনিয়ন নিয়ে ব্রিটেনের গণভটে সবাইকে অংশ নিতে বলেন তিনি এবং অবশ্যই ইউরোপিয় ইউনিয়নের থাকার জন্য। টিউলিপ বলেন, আগামী সেপ্টেম্বরে আমি দেশে গেলে প্রথমে সিলেট যাব তারপর ঢাকায় যাব। ব্রিটেনের সিলেটের কমিউনিটির কারণেই আজ আমি এমপি হতে পেরেছি। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও ভোটের জন্য সেটা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমি আমার কলিগদেরও বলি, অবশ্যই বাংলাদেশে যাবেন এবং সিলেটে যাবেন। সূত্র মানবকণ্ঠ


