বিশ্বনাথে জামায়াত নেতা শামিম গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫ ইং, ২:১০ অপরাহ্ণ | সংবাদটি ১৫০৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি জামায়াত নেতা শামিম আহমদ (৩২) কে গ্রেফতার করেছে। তিনি উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি ও উপজেলার সমসপুর গ্রামের মৃত মহোহর আলীর পুত্র। বুধবার ভোর বেলায় জামায়াত নেতাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, থানার এসআই মোঃ আবু সাঈদ, এসআই সুমন চন্দ্র সরকার, এসআই মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা, দাঙ্গা-হাঙ্গামা, অগ্নিসংযোগ, পুলিশ এসল্ট, সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার মামলা রয়েছে। গ্রেফতারকৃত জামায়াত নেতা পলাতক আসামি বলে তিনি জানান।


