ওসমানীনগর বিএনপি নেতার মৃত্যুত্বে তাহসিনা রুশদীর শোক
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২২ ইং, ৭:০৪ অপরাহ্ণ | সংবাদটি ২৯৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি প্রবীণ বিএনপি নেতা মতছির আলী মোল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর।
তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম মতছির আলী মোল্লা ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাঁর শূণ্যতা কখনও পুরণ হওয়ার নয়। মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, মরহুম মতছির আলী মোল্লার মৃত্যুত্বে শোক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দীন চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, যুগ্ন-সাধারন সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ, মোহাম্মদ আব্দুল জমির।



