ওসমানীনগর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২২ ইং, ৫:২৮ অপরাহ্ণ | সংবাদটি ২৩৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: ওসমানী নগর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় দয়ামীর বাজার তুরন খান কমিউনিটি সেন্টারে সভা অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দীন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জরিদ আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ আলী, সহ-সভাপতি আব্দুল রউফ আব্দুল, মোঃ মোস্তফা কাওছার, যুগ্ন-সাধারন সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম মানিক, কামরুল ইসলাম, আলী আসগর ফয়েজ, এস এম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল জমির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক এমাদ উদ্দীন লিলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক দুদু, মহিলা বিষয়ক সম্পাদিকা ও ওসমানীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল খালিক মেম্বার, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মুফাজ্জল আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমীর আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর মুজাফফর আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম খান, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক সাহেদ মিয়া, ত্রান ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক দুলু মিয়া, ক্ষুদ্র ঋন ও সমবায় বিষয়ক সম্পাদক এম এ মতিন, গনশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হেলাল আহমদ, ধর্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী সাহেদ, মৎস্যজীবী সম্পাদক শাহিন মিয়া মেম্বার, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী শফি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজর আলী, সহ-যুব বিষয়ক সম্পাদক এম এ হান্নান রহমান,সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাজী আতিক, সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইমরুল চৌধুরী, সদস্য মোহাম্মদ সুহেল আহমদ দলা,কাজী নুরুল হক, ওলিউর রহমান খান মিটু, সাহাব উদ্দীন সুহেল, জুননার দাই গাওহার কামরু, মোঃ হুশির মিয়া মেম্বার, ইসলাম উদ্দীন, আবু-বকর সিদ্দিকী,রুবেল মিয়া, জয়নুল খান, এহিয়া আহমদ, মোঃ লুহিদ মিয়া, আব্দুল মুকিত হেলাল, উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ, তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল সহিদ, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জিতু মিয়া, উছমানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক কাওছার আহমদ, দয়ামীর ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক সাহাব উদ্দীন, তাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বাদশা, দয়ামীর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী প্রমুখ।


