বিশ্বনাথে ১নং ওয়ার্ড পৌর সেচ্ছাসেবকদলের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২২ ইং, ১১:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৩৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ১নং ওয়ার্ড পৌর সেচ্ছাসেবকদলের কর্মী সভা শুক্রবার (৭ অক্টোবর) রাতে স্থানীয় কামালপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
পৌর সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান। প্রধান বক্তার বক্তব্য দেন পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আরশ আলী, এম এ গণি, শরিফ আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হোসাইন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক তছলিম উদ্দিন, বিলাল আহমদ, নিজাম আহমদ, সুজন মিয়া, অলংকারী ইউনিয়ন যুবদলের সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা আবদুর রহমান, যুবদল নেতা লাকি মিয়া, সেচ্ছাসেবকদল নেতা আবুল বশর, দিলু মিয়া, সুহেল আহমদ, নবিন আহমদ, শরিফ উদ্দিন, ইব্রাহিম আলী, বদরুল আলম, শেখ আবদুস সামাদ, ইউসুফ আলী, গৌছ আলী, নিজাম, সুজন, সালাম, মকুল, কলিম, ওলিউর রহমান, তোফায়েল, আরিফ, আগুও, জুয়েল, শরীফ, তানভীর, মারজান, রাজু, নিজাম, সুমন, আবুল মিনহাজ, মামুন, আলী নূর, জামাল প্রমুখ।


