গণসমাবেশ সফলের লক্ষে বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২২ ইং, ৫:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৩৪১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা আজ সোমবার (৭ নভেম্বর) স্থানীয় নাজির বাজারে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম রুণুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন মেম্বার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ। সভার শুরুত্বে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা রাহিম আহমদ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শামিম আহমদ মেম্বার, কদর আলী, আসাদুজ্জামান নূর আসাদ, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, সদস্য জসিম উদ্দিন জুনেদ, জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তানভীর আহমদ, সদস্য রুমেল আলী, কপি মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক নূরুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম-সম্পাদক রাসেল আলী, সদস্য আবদুল কাইয়ুমসহ বিশ্বনাথ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএনপির গণসমাবেশ সফলের লক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি নাজির বাজার এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষ সিলেট-ঢাকা মহাসড়কের এসে শেষ হয়।


