প্রবাসী অলংকারী ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫ ইং, ৩:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১০০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা তাদের কষ্টের টাকা দিয়ে দেশের কল্যাণ কাজ করে আসছেন। দেশের অবহেলিত মানুষের কথা চিন্তা করে তারা প্রবাসে থেকে সব সময় সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন।
তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় প্রবাসী অলংকারি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে স্থানীয় অলংকারি ইউপি হল রুমে রমজানের মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.লিলু মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ মনিং স্টার একাডেমীর সহকারি শিক্ষক হাফিজ মাওলানা শরীফ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবদুল ওয়াদুদ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সালাম, স্থানীয় ইউপি সদস্য রফিক মিয়া, আবদুর রব, সংগঠক রানা মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম মেম্বার। এসময় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ ইকবাল হোসেন, এলাকার বিশিষ্ট মুরব্বী নানু মিয়া,স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, মহিলা ইউপি সদস্য জুসনা বেগম, সংগঠক কবির আহমদ, খালেদ আহমদ বাদশা।
এসময় অলংকারি ইউনিয়র প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।


