বিশ্বনাথে ঢেউটিন বিতরণ করলেন এমপি মোকাব্বির খান
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২ ইং, ৭:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৫২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থে সিলেটের বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
বিশ্বনাথ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সংগঠক মোশারফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, গণফোরাম নেতা নিজাম উদ্দিন, লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সদস্য ফয়ছল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক মাহতাব উদ্দিন ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী।


