বিশ্বনাথে আ’লীগের যৌথসভা ২৫ জুন ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫ ইং, ৪:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১০০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব পংকি খান ও পুণঃনির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রথম যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত যৌথসভায় সর্বসম্মতিক্রমে উপজেলা সদরস্থ আনিকা কমিউনিটি সেন্টারে আগামী ২৫ জুন (৭ রমজান) বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের ‘আলোচনা সভা ও ইফতার মাহফিলের’ তারিখ নির্ধারণ করা হয়।
সভায় ২৭ জুন লামাকাজী, ২৬ জুন অলংকারী, ২৯ জুন দেওকলস, ৩০ জুন রামপাশা, ১ জুলাই দৌলতপুর, ৩ জুলাই দশঘর, ১০ জুলাই খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ‘আলোচনা সভা ও ইফতার মাহফিল’ আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়।
যৌথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়ন্ত আচার্য্য, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা কবির আহমদ কুব্বার, রিয়াজুল হক, হাজী হিরণ মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী, লামাকাজী ইউনিয়ন আ’লীগের সভাপতি রইছ আলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুন নুর মেম্বার, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, অলংকারী ইউনিয়ন আ’লীগের সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন, রামপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজির আহমদ, দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আরিফুল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আজিজ আহমদ, দেওকলস ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন, দশঘর ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, জেলা যুবলীগ নেতা শেখ মোঃ আজাদ, ইকবাল হোসেন, আবুল কালাম জুয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।


