বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩ ইং, ৭:০৮ অপরাহ্ণ | সংবাদটি ২৭৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: দীর্ঘদিন ধরে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি জায়গা দখল করে ব্যবসা করেন ফলের দোকানী বাবুল মালাকার। বিষয়টি প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অভিয়ান পরিচালনা করে ফলের দোকানীকে উচ্ছেদ করে সরকারি জায়গা দখল মুক্ত করেন প্রশাসন। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করায় সরকারি জায়গা দখল মুক্ত করা হয়েছে। এভাবে আরো অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


