তামাশার নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান–তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩ ইং, ৭:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৫৪৬ বার পঠিত
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর (৩১ শে ডিসেম্বর) রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, বর্তমান সরকার আগামী ৭ জানুয়ারি একটি নির্বাচন মঞ্চস্থ করার পরিকল্পনা করছে। যেখানে সংখ্যাগরিষ্ঠ বিরোধীদল অনুপস্থিত রয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ ওই নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে, যাদেরকে অন্যান্য দল বলা হচ্ছে তারাও আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থী। যেখানে এটা নিশ্চিত যে ফের আওয়ামী লীগই ক্ষমতায় আসবে এবং বিরোধীদলকে হবে সেটাও তারা ঠিক করছে, মোটকথা একটি দলের প্রধানই ৩০০ আসনে কে এমপি হবে সেটা টিক করে রেখেছে। এটা কোন নির্বাচন হতে পারেনা। এ নির্বাচন দেশের জনগনকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। এ অবস্থায় বিএনপি ও অন্যান্য বৃহৎবিরোধীদল এ নির্বাচন প্রত্যাখান করেছে। বর্তমান সরকার ১৫ বছর ধরে দেশের সম্পদ কিভাবে লুটপাট করেছে তা দেশবাসী নির্বাচনী হলফনামায় দেখেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে দেশের দেশপ্রেম জনগণকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ভাগাভাগির এ তামাশার নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকেন। আর এটাই হবে আপনাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কারন জুলুমের সময় আপনি যদি চুপ থাকেন সেটাও কিন্তু জালিমের পক্ষ নেয়ার সামিল।
তিনি বলেন, দীর্ঘ ১২ বছর ধরে এ সরকার সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। আমরা জানতে পর্যন্ত পারিনি তিনি কোথায়, কেমন আছেন, তা তাঁর কি হয়েছে? অনেক প্রার্থী ভোটের সময় আসলেই আমার স্বামী এম. ইলিয়াস আলীর নাম ব্যবহার করে এবং আমার সাথে কথা হয়েছে বলে এলাকার সজল-সরল ভোটারদের আবেগীয় প্রতারণার মাধ্যমে ভোট পাওয়ার চেষ্ঠা করে। এ বিষয়ে সিলেট-২ আসনের সকল ভোটাদের সতর্ক থাকা ও এ সরকারের পাতানো ভাগাভাগির-তামাশার নির্বাচন থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে র্দীঘদিন ধরে এ সরকার মিথ্যা মামলা দিয়ে গৃহবন্ধি করে রেখেছে। আজ আমাদের নেত্রী খুবই অসুস্থ, কিন্তু এ জালিম সরকার তাহাকে বিদেশে সু-চিকিৎসার জন্য দিচ্ছেনা। বিএনপির র্শীষস্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মীকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সরকার কারাগারে বন্ধি করে পাতানো নির্বাচনের নাটকস্থ তৈরি করেছে। আগামী ৭ জানুয়ারী সরকারের এই ভাগাভাগি নির্বাচন জনগন বর্জন করবে ইনশাল্লাহ। বিজ্ঞপ্তি


