বিশ্বনাথে পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪ ইং, ৭:৫০ অপরাহ্ণ | সংবাদটি ২৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই শ্লোগানে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজির) ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান. পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
সভায় বক্তারা বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। বিশ্বনাথে কোন সংঘাত হয়নি। আমরা শান্তির পক্ষে কাজ করছি। সর্বদলীয় সম্প্রীতি বজায় রাখতে পিএজি সমাজে কাজ করছে এবং ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সভায় পিএফজির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমান কল্যান সম্পাদক আব্দুল মতিন, পিস অ্যাম্ভাসেডর ও আমজদ উল্লা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসরীন জাহান, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি সিতাব আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, সাংগঠনিক সম্পাদক (কাউন্সিলর) রাসনা বেগম, জেলা মহিলা বিএনপি সদস্য নাজমা বেগম, জেলা বই পুস্তক ও বিজ্ঞাপনী সংস্থার সদস্য শাহীন আহমদ, উপজেলা গনফোরাম সভাপতি তরিকুল ইসলাম, সদস্য আশিক আলী, পৌর আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দিন, জেলা যুবদল নেতা আশরাফুল উদ্দিন রুবেল, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, হাঙ্গার প্রজেক্ট সিলেট জেলা সমন্বয়কারী মোজাম্মেল হক, জেলা হিসাব রক্ষক কুদরত পাশা, ইয়ুথ মোবিলাইজেশন অফিসার সিলেট অঞ্চলের অফিসার এস.এম. রফিকুজ্জামান।


