বিশ্বনাথে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ইউএনও
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪ ইং, ১০:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: আগামী ৯ অক্টোবর শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়। এসময় তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনী কয়েকজন সদস্য। সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ঘুরে দেখেন তিনি। এসময় তিনি (ইউএনও) বিভিন্ন মন্ডপের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায় বলেন, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আজকে আমরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি। উপজেলার ২৫টি পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি নিশ্চিত করার জন্য যাতে আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে পূজা উদযাপন করতে পাওে সে বিষয়টা নিশ্চিত করে দিকনির্দেশনা দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে শারদীয় দুর্গাপূজাকে সুন্দর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পূজা উদযাপন পরিষদেও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করছি। প্রতিবারের ন্যায় এবারও সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।
এসময় তাঁর সঙ্গে আরও ছিলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু, শিব ও দূর্গা বাড়ি দীঘলী পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপন দে, সাংগঠনিক সম্পাদক তুষার দে, কাটলি পাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি মদন মালাকার, সাধারণ সম্পাদক অকিল চন্দ্র, উপদেষ্ঠা সু বিনয় মালাকার,কালিজুরি বাগিছা বাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল দাশ, সাধারণ সম্পাদক অকিল বৈদ্য প্রমুখ।


