গোয়াইনঘাটে অস্ত্রসহ ১২ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৫ ইং, ৯:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৬৩০ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক এলাকায় একটি বাস থেকে অস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকা ২টি এলজি রাইফেল ও ৫ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার সন্ধ্যায় বাঘের সড়ক এলাকায় সিলেট থেকে গোয়াইনঘাটগামী বাসটি (সিলেট জ-১১-০৪৪২) থামায়। ওই বাস থেকে ২টি এলজি রাইফেল ও ৫ রাউন্ড গুলিসহ ১২ ডাকাতকে আটক করা হয়।


