অ্যাডভোকেট সিরাজ কে বিশ্বনাথ আ’লীগে সাংগঠনিক সম্পাদক ঘোষণার দাবি
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫ ইং, ১০:০২ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজকে উপজেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটির ১ম সাংগঠনিক পদে ঘোষণার দাবি জানিয়েছে সেচ্ছাসেবকলীগ।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এই দাবি জানান নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আছকির আলী মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সদস্য রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মালেক মিয়া, আবুল কালাম, সেবুল আহমদ, হেলাল আহমদ, মহিত চৌধুরী, অপু চৌধুরী, বিভাংশু গুন বিবু, মাসুক মিয়া, জহির উদ্দিন, পংকজ বিহারী দাস, সিদ্দিকুর রহমান, মাহফুজুর রহমান, রাসেল আহমদ, সুহেল খান, রাসেল মিয়া, আছাব উদ্দিন, শামিম মিয়া, আতিকুর রহমান মিয়াজী প্রমুখ।


