বিশ্বনাথে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪ ইং, ১০:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। (২৫ ডিসেম্বর) বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের’সহ প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী।
উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের দন্ডপানিপুরস্থ আশ্রয়ন প্রকল্পে থাকা ১১টি পরিবার এবং পরবর্তিতে পৌর এলাকার বিভিন্ন স্থানে অসহায়-গরীব শীতার্ত মানুষের মধ্যে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।


