বিশ্বনাথে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪ ইং, ৪:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১৭০ বার পঠিত
শিপন আহমদ:: গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামের উত্তরের মাঠে আজ শনিবার এলাকাবাসীর উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠের চারপাশে শত শত নারী শিশু ও পুরুষ দর্শকের সমাগম ঘটে ঘোড় দৌড় প্রতিযোগিতার মাঠে। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫০টি ঘোড়া নিয়ে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন সৌখিন ঘোড়ার মালিকরা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬০টি ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে আলাদা আলাদা দৌড় শুরু হয়। এরপর চূড়ান্তভাবে তিনটি গ্রæপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে নানা পুরস্কার তুলে দেন অতিথিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজির গ্রামের উত্তরের মাঠে আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দৌড় প্রতিযোগীতা চলে। ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হওয়ায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনার কমতি ছিল না।
ঘোড় দৌড় দেখতে আসা জাহান মিয়া বলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবেই ভালো লাগছে। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐহিত্যকে মনে পড়ে গেল। তবে এমন আয়োজন প্রতিবছরেই হলে ভালো হয়।
ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজন কমিটির সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া জানান, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতেও আরও বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।


