বিএনপিকে পূর্ণ গঠিত করতে পংকি খানের ইফতার মাহফিল!
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৫ ইং, ৯:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। তবে এ ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পদবঞ্চিত নেতারা যাননি।
পদবঞ্চিত নেতাদের অনুসারিরা অভিযোগ করেন, এটা আওয়া মীলীগের ইফতার মাহফিল নয়, এটা বিএনপি কে পূর্ণ গঠিত করার ইফতার মাহফিল। যার ফলে উপজেলা আওয়া মীলীগের ত্যাগী নেতারা দাওয়াত পাননি।
জানাগেছে, গত ৮ জুন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে সাবেক সভাপতি মজম্মিল আলী,আ.লীগ নেতা পংকি খান, মতছিন আলী, আসলম খান, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবুল আখতার, আ.লীগ নেতা ফারুক আহমদ, এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ প্রার্থী হয়েছিলন। কিন্তু সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠ ভোটে সভাপতি পদে পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতার নির্বাচিত হন। এতে পরাজিত প্রার্থীরা সম্মেলনে নির্বাচনের দাবি জানান।
কমিটি ঘোষনার পরপরই নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষে আ.লীগের একাংশের নেতাকর্মীরা উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে। কমিটি গঠনের প্রায় তিন পর পদবঞ্চিত নেতারা ও তাদের অনুসারিরা বাংলাদেশ আওয়া মীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর টাকার বিনিময়নে বিশ্বনাথ উপজেলা আ.লীগের কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। ওই অভিযোগে তারা সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়া মীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি ঘোষনার অভিযোগ তুলেন।
এব্যাপারে উপজেলা আওয়া মীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক এইচ এম ফিরোজ আলী ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, এটা আওয়া মীলীগের ইফতার মাহফিল নয়। এটা পংকি খানের নেতৃত্বে বিএনপিকে পূর্ণ গঠিত করার ইফতার মাহফিল।
তিনি বলেন, পূর্বে কমিটির ৯০ ভাগ নেতাকর্মী তথাকথিত ইফতার মাহফিলের দাওয়াত পায়নি। উপজেলা আওয়া মীলীগের ইফতার মাহফির শীঘ্রই করা হবে বলে তিনি জানান।
উপজেলা আওয়া মীলীগের সাবেক সভাপতি মজম্মিল আলী ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, যারা দীর্ঘদিন ধরে আওয়া মীলীগের রাজনীতি করে আসছে,তাদের ইফতার মাহফিলে দাওয়াত দেয়া হয়নি। যার ফলে তিনি ওই ইফতার মাহফিলে যাননি বলে জানান।
উপজেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, ইলিয়াস মুক্তি পরিষদের নেতা এইচ এম ফিরোজ আলী মূখে এসব কথা মানায় না। রাজনীতিতে তার নাম এইচ এম ফিরোজ আলী আর সরকারি চাকরিতে তার নাম ফিরোজ আলী।
তিনি বলেন, উপজেলা আওয়া মীলীগের সাবেক সভাপতি মজম্মিল আলী যেভাবে পূর্বে আওয়া মীলীগের ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছেন,ঠিক সেভাবে এবারের ইফতার মাহফিলে উপজেলা প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের দাওয়াত দেয়া হয়েছে বলে তিনি জানান।


