বিশ্বনাথে ৪টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫ ইং, ৯:১২ অপরাহ্ণ | সংবাদটি ৩৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটর বিশ্বনাথে ওপেন টেন্ডারের মাধ্যমে ৪টি অস্থায়ী গরু-ছাগলের হাট ৬৪ হাজার টাকায় ইজারা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে (২৬ মে) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন উন্মুক্ত টেন্ডারের আয়োজন করে। ওপেন টেন্ডারে ৪টি হাটের ইজারায় বেশ কয়েকজন ইজারাদার অংশগ্রহণ করেন। ওপেন টেন্ডারের কারণে সরকার অতিরিক্ত ৬৪ হাজার টাকা রাজস্ব বেশি পেয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে ওপেন টেন্ডারে অংশগ্রহনকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদেরকে ইজারা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। ফলে অস্থায়ীভাবে ৪টি পশু হাট ইজারা দেয়া হয়।
অস্থায়ী পশুর হাটগুলো হল-উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা বাজার (২৭ হাজার ৫শ টাকা), দশঘর ইউনিয়নের মাছুখালি বাজার (৫ হাজার ৫শত টাকা), খাজাঞ্চি ইউনিয়নের মুফতির বাজার (৫হাজার ৫শত টাকা), দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজার (২৩ হাজার ৫শত টাকা)। এ ৪টি বাজাওে মোট ৬৪ হাজার টাকায় ইজারায় দেয়া হয়। এসময় উপজেলার বিভিন ইউনিয়নের জনপ্রতিনিধি, পরিষদের দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইজারায় অংশ গ্রহনকারীরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে রামপাশা বাজারের অস্থায়ী পশুর হাটের ইজারাদার কাওছার আহমদ তুলাই বলেন, আমরা প্রতি বছর এ বাজার স্থানীয় একটি মাদরাসার জন্য ইজারা নিয়ে থাকি। পশুর হাটের আয়ের সব টাকা ওই মাদরাসায় প্রদান করা হয়।
অস্থায়ী ৪টি পশুর হাট ইজারা দেয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন, আরও ৩টি অস্থায়ী পশুর হাটের আবেদন রয়েছে। এগুলো জেলা প্রশাসক স্যারের কাছে অনুমোধনের জন্য প্রেরণ করা হবে।


