আহতদের চিকিৎসার খোঁজ নিলেন হুমায়ুন কবির
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫ ইং, ১১:২০ অপরাহ্ণ | সংবাদটি ৮৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ‘তাহসিনা রুশদীর লুনা ও হুমায়ুন কবির’ বলয়ের মধ্যে সংগঠিত ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহতদের চিকিৎসার খোজ খরব নিলেন আহতদের চিকিৎসার খোঁজ খবর নিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ুন কবির। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে এবং আজ শুক্রবার দিনভর আহত কয়েকজন ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এসময় তিনি আহতদের চিকিৎসার ও শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার রাতেই তার নিদের্শে আহতদের দেখতে সিলেট ওসমানী হাসপাতালে ছুটে যান যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিন।
আহত চিকিৎসাধীন বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ হোসেন শিপলু বলেন, আমাদের নেতা (হুমায়ুন কবির) প্রতিনিয়ত আমাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। বর্তমানে কিছুটা সুস্থ রয়েছি।
হুমায়ুন কবির আহতদের চিকিৎসার খোজ খবর নেয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর বলয়ের শীর্ষ নেতা বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, গতকাল বৃহস্পতিবার রাতের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ও শারীরিক অবস্থার খোজ খবর প্রতিনিয়ত নেয়া হচ্ছে। আমরাও আহতদের চিকিৎসার খোজ থবর প্রতিনিয়ত রাখছি।


