বিশ্বনাথে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে গত দুই দিন ধরে অন্তঃসত্ত¡া নারী অনশন করছেন। (১৪ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১টা থেকে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে কাতার প্রবাসী স্বামী আরিফ উদ্দিনের (২৫) ঘরের বারান্দায় বসে অনশন করছেন স্ত্রী রিফা বেগম (১৮)। আজ (১৫ অক্টোবর) বুধবার বিকেল সাড়ে ৫টায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি এখনও স্বামীর বাড়িতে অবস্থান করছেন। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করেও তাঁর অনড় অবস্থানের কারণে ব্যর্থ হন। অনশনকারী রিফা বেগম একই গ্রামের সমুজ আলীর মেয়ে।
রিফা বেগম সাংবাদিকদের জানান, তাঁর স্বামী আরিফ আগে সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। তাঁর সাথে প্রথমে পরিচয়, তারপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে এবং একসময় তিনি অন্তঃসত্বা হয়ে পড়েন। বিষয়টি আরিফ জানতেন না। গত ৪ জুলাই আরিফ রিফার সঙ্গে দেখা করতে এলে তিনি বিষয়টি আরিফকে অবগত করলে আরিফ বিপাকে পড়ে যান। পরে, স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে কাজী ডেকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। কিন্তু, উভয় পরিবারের কেউই বিষয়টি মেনে নেননি। পরিবার থেকে দু’জনকে বিতাড়িত করা হয়। এতে তারা স্থানীয় এক কলোনিতে বসবাস শুরু করেন। তারা দুইজন ৬ অক্টোবর পর্যন্ত তারা একসঙ্গে বসবাস করছিলেন। এরপর দু’দিন আরিফ কলোনিতে না ফেরায় তার স্ত্রী রিফা খোঁজ নিয়ে জানতে পারেন আরফি কাতার পাড়ি জমিয়েছেন। এরপর, গত মঙ্গলবার সকালে স্বামীর ঘরে উঠতে তাঁর বাড়িতে গেলে রিফাকে তার স্বামীর পরিবার ঘরে উঠতে দেননি। এসময় তিনি ঘরের বারান্দায় অনশনে বসেন।
এবিষয়ে আরিফের বড় ভাই মিছবাহুর রহমান জানান, ‘আমাদের অবাধ্য হয়ে সম্পর্কের মাধ্যমে বিয়ে করায় আমার পিতা স্ট্যাম্পে লিখিতভাবে আরিফকে ত্যাজ্য ঘোষণা করেছেন। তাঁর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই মেয়ে এখন আমরা ঘরে উঠতে দেব কেন?’
রামপাশা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মখন মিয়া বলেন, ‘শুনেছি, পারিবারিকভাবে আরিফকে বিদেশ পাঠানো হয়েছে এবং এ মেয়ে খবরটি শুনে মঙ্গলবার সকাল থেকে তাদের বাড়িতে অনশন করছে। ছেলের পরিবার আমাকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা বসবেন। তবে, এখন পর্যন্ত তারা তেমন কোনো উদ্যোগ নেননি।’
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মেয়েটি স্বামীর ঘরে উঠতে অনড়।


