বিশ্বনাথে ৪র্থ ফ্রেন্ডস সার্কেল স্পোটিং ক্লাবের ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬ ইং, ৫:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১০০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়ালো বিশ্বনাথের বিগ বাজেটের ফুটবল আসর ফ্রেন্ডস সার্কেল স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর (বিএফসি) প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট’র ৪র্থ আসরের। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পৌরসভার পূর্ব কারিকোনা গ্রামের পূর্বের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজেদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে ফ্রেন্ডস সার্কেল স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আজকের দর্শক উপস্থিতি এরই বড় প্রমাণ। অতিথের মতো আগামীতেও আমরা এ একাডেমীর সকল আয়োজনে তাদের পাশে থেকে কাজ করে যাব। এলাকার খেলাধুলার উন্নয়নের মাধ্যমে অপরাধ প্রবনতাকে যাদুঘরে পাঠাতে প্রবাসী ও বিত্তবানদেরকে আরোও এগিয়ে আসতে হবে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সচিব আবদুল আজিম।
প্রবাসীদের অর্থায়নে এ জমজমাট টুর্নামেন্টের আয়োজন করে বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমী। পূর্ব কারিকোনা সমাজ কল্যাণ সংস্থা এবং ফুলকুড়ি যুব সংঘ সার্বিক সহযোগীতায় আয়োজিত টুর্ণামেন্টে এবার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও রানার্স-আপ দল নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা।
ফ্রেন্ডস সার্কেল স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর (বিএফসি) সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আবদুল আহাদ, মোহাম্মদ আলী লিটন ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য প্রবাসী বশির উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সুহেল মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্লেন।
উদ্বোধনী খেলায় ‘নুনু ফুটবল একাডেমী (ওসমানীনগর) ২-১ গোলের ব্যবধানে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র (গোলাপগঞ্জ)’কে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নুনু ফুটবল একাডমেীর খেলোয়াড় নাহিদ মিয়া।


