বিশ্বনাথে ওয়াজিদ আলী স্মরণে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৫ ইং, ৮:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৫১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথে সোমবার বিশিষ্ঠ ব্যবসায়ী, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সমাজসেবক, সরুয়ালা ননকী পাড়া গ্রামের মরহুম ওয়াজিদ আলী স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হকের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আব্দুল জলিল রবান, আখলাকুর রহমান, হাবিবুর রহমান ছুনু, ক্বারী দেওয়ান আলী, নুরুল হক লেচু মোল্লা, মিষ্ঠার লাল মিয়া, আব্দুর রুপ, রিয়ান আলী, মো. মফিক মিয়া, মো. টিপু আলী, আসাদ মিয়া, আশফাকুর রহমান ওয়েছ, দিহান, জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে সরুয়ালা, ননকী পাড়া, পশ্চিম শ্বাসরাম, পূর্ব শ্বাসরাম, একাভীম, দন্ডপানিপুর, বেখারগাঁও, ধীতপুর, ইকবালপুর, সেনারগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


