চাকুরি করতে হলে কাজ করতে হবে—বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬ ইং, ৪:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের এমপি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শন করেছেন তাহসিনা রুশদীর। তিনি বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে হাসপাতালো বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ পরিদর্শন করেন। এমপি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপি হাসপাতালের সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট এবং রোগীদের ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এমপি তাহসিনা রুশদীর বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের পরিচ্ছন্ন পরিবেশ এবং মানবিক সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতালে সবার আগে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃংঙ্খলা বজায় রাখতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব্যক্তির উৎপাত বন্ধ করে দিতে হবে। কোন অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে।
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এমপি বলেন, আমি আপনাদের লোক, আপনাদের পাশে থেকে রোগীদের সেবা করতে চাই। হাসপাতালের সমস্যাগুলোর একটা তালিকা দেন। সমস্যা সমাধানে আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। চাকুরী করতে হলে কাজ করতে হবে। এখানে আমার আত্বীয় হলে ছাড় দেয়া যাবে না।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এমপি তাহসিনা রুশদীর বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগের কথা শুনে আসছি। এরআগে এর কোনো দায়িত্ব ছিলাম না। বর্তমানে আমি এ এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি। হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে তাৎক্ষনিক কিছু সম্যাসা সমাধানের চেষ্ঠা করি। তবে হাসপাতালের জরুরী একটি সম্যাসা রয়েছে সেটি হল, গাড়ি আছে, চালক নেই। গাড়ি চালকের ব্যবস্থা গ্রহন করা হবে। হাসপাতালের সব বিষয়গুলো আমরা নোট করেছি, এগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্ঠা কবর। হাসপাতালের ক্লিনার, ওয়ার্ড বয় স্থানীয় হওয়ায় তারা ঠিকমত কাজ করে না। তাদের সঠিকভাবে কাজ করার জন্য বলেছি। হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কথা তাদের বলা হয়েছে।


