বিশ্বনাথ-ওসমানীনগরের সার্বিক বিষয়ে খোজ নিচ্ছেন এমপি তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬ ইং, ১২:৫৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৬ বার পঠিত
শিপন আহমদ:: সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগরের সার্বিক বিষয়ে প্রতিনিয়ত খোজ-খবর নিচ্ছেন এমপি তাহসিনা রুশদীর। দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের মাধ্যমে এ দুটি উপজেলা চলমান পানিবৃদ্ধি ও বিদ্যুৎ সম্যাসাসহ এলাকার সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
জানাগেছে, বর্তমানে জাতীয় সংসদ অধিবেশন চলছে। যার ফলে স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর তাঁর নির্বাচনী এলাকায় আসতে পারছেনা। তবে দুই-একদিনের মধ্যে তিনি নির্বাচনী এলাকায় আসতে পারেন বলে অনেকেই জানিয়েছেন। তবে ঢাকায় তিনি থাকলেও প্রতিনিয়ত এলাকার সার্বিক বিষয়ে তদারিক করছেন। এলাকায় যেকোনো দুর্যোগ দেখা দিলে দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন তিনি। কয়েকদিনের টানা বর্ষণের ফলে এলাকার বিভিন্ন হাওড়ে পানিতে তলিয়ে গেছে বোরো ধান। এমন খবর পেয়ে এমপি এলাকার কয়েকজন কৃষকের খোঁজখবর নেন এবং তাদের সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। ইতিমধ্যে এমপির নির্দেশে বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম’র সঙ্গে বিদ্যুৎ বিষয়ে আলাপ-আলোচনা করেছেন স্থানীয় বিএনপি নেতারা। সরকারের উন্নয়ন কাজে যাতে বাধাগ্রস্থ না হয়, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান বিএনপি নেতারা।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, সংসদ অধিবেশন থাকায় এমপি মহোদয় এলাকায় আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে এমপি মহোদয় প্রতিদিন এলাকার সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। তবে তিনি খুব শীঘ্রই এলাকায় আসবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, টানা বর্ষণের ফলে এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এবিষয়টি এমপি মহোদয় কে অবহিত করার আগেই তিনি খোঁজ নিচ্ছেন। এলাকার বিদ্যুৎসহ সার্বিক প্রতিনিয়ত তিনি তদারিক করছেন।
এমপি তাহসিনা রুশদীর বলেন, কিছুদিন সরকারি সফরে বিদেশ অবস্থান করে দেশে এসেছি। বর্তমানে সংসদ অধিবেশন চলছে। ফলে প্রতিদিন সংসদে অধিবেশনে অংশগ্রহন করতে হয়। নির্বাচনী এলাকা বিশ্বনাথ-ওসমানীনগরের পানিবৃদ্ধি ও বিদ্যুৎ সম্যাসা নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত রয়েছে। টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে যাওয়া কৃষকদের তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। এলাকায় বন্যা দেখা দিলে সরকারিভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণের ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


