সাংবাদিকরা কোন দলের না, দলের হতেও পারেন না—-এমপি তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬ ইং, ১০:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৩০ বার পঠিত
শিপন আহমদ:: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া খেলাধুলার সাথে জড়িত থাকলে মানুষ খারাপ চিন্তাধারার বাইরে এসে সুন্দর চিন্তাভাবনা করার সুযোগ পান। তাই নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার সাথে বিশ্বনাথের সাংবাদিকদের সম্পৃক্ততা আমাদের সমাজের জন্য উপকার বয়ে আনবে বলে আমরা আশাবাদী। সাংবাদিকতায় স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। সেটারও একটা লিমিট থাকা উচিত। বিগত ১৭ বছরে কেউ লিখতে পেরেছেন, কোনো সাংসদ বা কোনো দলীয় নেতার বিরুদ্ধে? পারেননি। আমরা যেমন ফ্যাসিবাদমুক্ত হয়েছি, আপনারাও হয়েছেন। কিন্তু স্বাধীনতার জায়গাটা কতটুটু সেটা বুঝতে হবে। স্বাধীনতা মানে কিন্তু অন্যের চরিত্র হনন করা নয়, ক্ষতি করা নয়। দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকরা সত্য জিনিস তুলে ধরবেন।’
আজ মঙ্গলবার (৫ মে) বিকাল ৩টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথের কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আরও বলেন, ‘সাংবাদিকদের কোনো দল থাকবে না। সাংবাদিকরা কোন দলের না, কোন দলের হতেও পারেন না। সাংবাদিকতা হতে হবে নিরপেক্ষ। সাংবাদিকরা সংবাদ যখন করবেন, সত্যটা যাচাই করে করবেন। তাই কোন সাংবাদিকের কারণে উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ হয়, এমন কোন কাজও কোন সাংবাদিক করা উচিত নয়। দেশ ও জাতির স্বার্থের জন্যই আমাদের সকলের কাজের মধ্যেই সচ্চতা ও জবাবদিহিতা থাকতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করতে হবে।কোথাও কোনো অনিয়ম-দুর্নীতি হলে প্রতিকারের জায়গা আছে, প্রশাসন আছে। আমার কাছে বলবেন। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ সাংবাদিকদের কাছ থেকে মানুষ সব সময়ই বস্তুনিষ্ট সংবাদই আশা করেন। এতে দেশ ও জাতি উপকৃত হন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সম্পাদক লিলু মিয়া, প্রবাসী বিএনপি নেতা জামাল আহমদ, মিডিয়া কাপ’র অন্যতম পৃষ্ঠপোষক মুমিন খান মুন্না, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাববের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’র সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্বনাথ মিডিয়া কাপ’র সমন্বয়ক প্রনঞ্জয় বৈদ্য অপু। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ ও বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


