শীঘ্রই নির্মিত হচ্ছে বিশ্বনাথে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, স্থান পরিদর্শন করলেন এমপি
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬ ইং, ১০:৪৭ অপরাহ্ণ | সংবাদটি 0 View
শিপন আহমদ:: সিলেটের বিশ্বনাথে উপজেলাবাসীর র্দীর্ঘদিনের প্রাণের দাবি একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার। অবশেষে সেই দাবি পূরণ হতে যাচ্ছে। শীঘ্রই বিশ্বনাথে নির্মিত হচ্ছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। আজ (৫ মে) দুপুরে উপজেলার মিরেরচর এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য প্রবাসীদের দেয়া জায়গায় পরিদর্শনকালে স্থানীয় এমপি তাহসিনা রুশদীর এ বিষয়টি নিশ্চিত করেন।
এসময় এমপি তাহসিনা রুশদীর স্থানীয় জনতার উদ্দ্যেশে বলেন, বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এই প্রকল্প গ্রহণ করেছে। অতি শীঘ্রই বিশ্বনাথ উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে।
কলেজ প্রতিষ্ঠায় স্থানীয় প্রবাসীদের ভুমি দানের ব্যাপারে প্রবাসীদের অভিনন্দন জানিয়ে এমপি আরও বলেন, প্রবাসীরা মিলে স্কুল এন্ড কলেজের জায়গা দান করেছেন বিধায় কলেজ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে, তাই এটি এখন দৃশ্যমান উন্নয়ন । এটা অনেক দিনের একটি চলমান প্রক্রিয়া এবং জনদাবী ছিল। বিগত ৫ আগস্টের পরে এই জমি টেকনিক্যাল কলেজের ডিজির উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে। আমি তাহাকে দ্রুত কাজ বাস্তবায়ন করার অনুরোধ করেছি। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশাবাদী দ্রুত সময়ের মধ্যে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণকাজ শুরু হবে। বিশ্বনাথ উপজেলার মানুষের জন্য ও তাদের সন্তানের জন্য এটি একটি মাইনফলক। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের মানুষ যদি ট্রেনিং সম্পন্ন করে বিদেশ যায় তাহলে ভালো সুবিদা পাবে এবং কোর্স সম্পন্ন করে যারা দেশে থাকবে তাদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সহ-সভাপতি ডাক্তার মাহবুব আলম জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আরশ আলী রেজা, বিশিষ্ট ব্যবসায়ী ছাতির আলী, রাজনীতিবিদ আবদুল মতিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আয়না মিয়া, যুক্তরাজ্য ওয়াল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না, পৌর কৃষকদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ইমাম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম তামিম, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম উদ্দীন, সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য আবদুল কাইয়ুম, জুনেদ আহমদ, মুরব্বী চুনু মিয়া, সজ্জাদ আলী, আহাদ, কবির মিয়া, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, ওয়াহিদ আলী, শেখ সুলতান আহমদ, লিটন মিয়া প্রমুখ। এসময় এলাকাবাসীর পক্ষে থেকে এমপি তাহসিনা রুশদীর কে ফুলেল শুভেচ্ছা জানান।


