বিশ্বনাথ আ.লীগের কমিটিতে স্থান পেতে সহযোগি সংগঠনের নেতাদের দৌড়ঝাপ
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৫ ইং, ১০:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা আওয়া মীলীগের সম্মেলন গত ৮জুন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠ ভোটে পংকি খান সভাপতি ও পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল আখতার। তবে আ.লীগের পূর্নাঙ্গ কমিটিতে স্থান পেতে যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাদের দৌড়ঝাপ শুরু হয়েছে বলে জানাগেছে। কিন্তু এখনো পূর্নাঙ্গ কমিটি গঠনের কোনো প্রক্রিয়া শুরু হয়নি বলে দলীয় সূত্রে জানাগেছে। তবে কারা পাচ্ছেন পূর্নাঙ্গ কমিটিতে স্থান এখনও বলা মশকিল। উপজেলা আওয়া মীলীগের কমিটিতে স্থান পেতে নেতাকর্মী জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
এদিকে, উপজেলা আওয়া মীলীগের কমিটির যুগ্ম-সম্পাদক পদ পেতে আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন ও ১ম সাংগঠনিক পদ পেতে আগ্রহ প্রকাশ করেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। ওই নেতার অনুসারিরা প্রতিদিন ফেইস বুকে তাদের আ.লীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছে আসছেন।
জানাগেছে, দীর্ঘ এক যুগ পর গত ৮ জুন উপজেলা আ.লীগের সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলন অপ্রীতিকর কিছু ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উপজেলা আওয়া মীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে আ.লীগ নেতা ও সহযোগি সংগঠনের নেতাদের দৌড়ঝাপ শুরু হয়েছে। তবে উপজেলা আওয়া মীলীগের পূর্নাঙ্গ কমিটিতে পূর্বে কমিটির অনেকেই বাদ পড়বেন বলে বিভিন্ন সূত্রে জানাযায়। আওয়া মীলীগ নতুন ও পুরাতন নিয়ে শক্তিশালী একটি আ.লীগের কমিটি গঠন করা হবে বলে নেতাকর্মীরা মনে করছেন।
তবে বর্তমান কমিটির সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের নেতৃত্বে আগামী দিনে উপজেলা আওয়া মীলীগ কে আরোও শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে নেতাকর্মীদের সম্বনয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে বলে মনে করেন নেতারা।
এব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন বলেন, নব-গঠিত কমিটির সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতারকে অভিনন্দন জানাই। দীর্ঘদিন ধরে আ.লীগের রাজনীতি সঙ্গে জড়িত। তবে উপজেলা আওয়া মীলীগের পূর্নাঙ্গ কমিটিতে ভাল একটি পদে দায়িত্ব পাব বলে আশা করি।
উপজেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, দলের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আ.লীগের কমিটিতে অর্šÍভূক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে তাদের কমিটিতে রাখা বিষয়টি বাধ্যমূলক কিছু নয়। আ.লীগের নতুন-পুরাতন নেতাকর্মীদের নিয়ে ঈদের পরে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।


