ওসমানীনগরে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ৭:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১১০৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোল্লাপাড়া গ্রামের প্রবাসী ও আব্দু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আওলাদ মিয়া,কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ফেন্ডস্ অব সিলেট ইউ/কের চেয়ারম্যান চুরত মিয়া,মুহিজ্জামান শাহেন,জিতু মিয়া,আনছার মিয়া ও আবু বক্কর এর যৌথ উদ্যোগে উমরপুর ইউনিয়ন বাসীর সম্মানে ইফতার মাহফিলটি অনুষ্টিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোল্লপাড়া আব্দু মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফজারুল রহমান চৌধুরী নাজলু, আওয়ামীলীগ নেতা দবির মিয়া, সমাজসেবী আব্দুল জলিল জিলু,সৈয়দ নেছাওর আলী, মোল¬াপাড়া জামে মসজিদের মতোয়াল¬ী খালিকুর রহমান,সাদিকুর রহমান পুরকায়স্থ, উপজেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন লেফাছ, সমাজ কল্যান সম্পাদক মো: সেলিমুর রহমান, এফতার আহমদ পুরকায়স্থ,আব্দুস সামাদ প্রমুখ।
ওসমানীনগর উপজেলা ছাত্রদল:এদিকে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ওসমানীনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিশ্বনাথ উপজেলার প্রায় শতাধিক মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রুমেল আহমদের নেতৃত্বে ছাত্রদল নেতা-কর্মীরা ইলিয়াস আলীর নিজ গ্রাম রামাদানাসহ আশপাশ এলাকার মসজিদগুলোতে ইফতার সামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,সিলেট ল কলেজ ছাত্রদল নেতা হুমাউন রশিদ চৌধুরী সফি, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুল হক, ওসমানীনগর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম,রাজ খান ,আলামিন,মহিব আহমদ,এমদাদুর রহমান,রাজু মিয়া প্রমুখ। ইফতার সামগ্রী বিতরণ শেষে এম ইলিয়াস আলীর নিজ বাড়িস্থ মসজিদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম।


