বিশ্বনাথে রামসুন্দর হাই স্কুলের ৯৪ ব্যাচের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ৮:২০ অপরাহ্ণ | সংবাদটি ১১৪২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শুক্রবার ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেই পথচলা আর বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলিত হন। ৯৪ সালের অনেকেই আজ বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। সাংবাদিক, র্যাব, পুলিশ, ব্যাংকার, উপজেলা প্রশাসন, শিক্ষক, রাজনীতি, ব্যবসা, দলিল লেখক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশায় অত্যান্ত সুনামের সঙ্গে কাজ করছেন। ফলে অনেক সময় সময়ের কারণে এক জায়গায় এক সঙ্গে একত্রিত হওয়া সম্ভব হয়না। তারপরও শুক্রবার ইফতার মাহফিলে একত্রিত হয়েছেন। অনুষ্ঠান এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. নিজাম উদ্দিন।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিও ছাদেক আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, শিক্ষক অমৃত লাল দাশ, রাগীব-বাবেয়া ডিগ্রী কলেজের প্রভাষক খালেদ উদ-দীন, পাক্ষিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, এসআই আব্দুল মান্নান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, শহিদুল ইসলাম সাহিদ, বাবুল মিয়া, মাসুক মিয়া, শংকর দাশ, আছকির আলী, বদরুল ইসলাম, মুক্তার আলী, শামছুল কবির ইমরুল, আজাদ খান, ফয়জুল ইসলাম, গিয়াসউদ্দিন, মিজানুর রহমান সেলু, মোদাব্বির আলী, জাহাঙ্গীর আলম, পংকজ দেব, সুব্রত দে সুমন, সৈয়দ রাজু আহমদ, তাহির আলী প্রমুখ।


