বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ৮:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১১০৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ‘সুশীল সমাজ ও রাজনীতিবিদদের’ নিয়ে গত বৃহস্পতিবার ডেফোডিল এসোসিয়েশনের ৯ম ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ আবদুল ওয়াদুদ। ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান সাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান শিপনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, ব্যবসায়ী হাজী মঈনুর রহমান, রফিক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফী, সাধারণ সম্পাদক মহব্বত আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য প্রনঞ্জয় বৈধ্য অপু, জামাল মিয়া, সাংবাদিক এনামুল হক মামুন,আক্তার আহমদ সাহেদ, এটি এম আব্বাস, বিএনপি নেতা আলা উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য খালেদ আহমদ, সংগঠক আবদুস সালাম, আমির আলী, আনহার আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, ছাত্রলীগ নেতা রাজু আহমদ খান, তরুণলীিগের আহবায়ক তোফায়েল আহমদ, উপজেলা ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, তন্ময় দেব রায়, সিনিয়র সদস্য মুমিনুল ইসলাম সামাদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইলিয়াস আলী, বকুল মিয়া, কামরুল ইসলাম রেজা, পাভেল আহমদ, প্রিন্স আহমদ, রাজেক আহমদ, রিয়াজ উদ্দিন, দিনাজ পাল, সুমিত ধর, বিজয় চন্দ্র, রাসেল আহমদ, সৌমিত্র ধর, রাজন আহমদ, আলতাব হোসেন, নাইম আহমদ, আবুল কালাম, রাব্বী আহমদ প্রমুখ।


