লামাকাজী ইউনিয়ন আ’লীগের ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ৯:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সন্ত্রাসী কার্যকলাপ মানুষের পছন্দের নয়, তা দেশের জনগণ বিএনপি-জামায়াত চক্রকে বুঝিয়ে দিয়েছেন। বাসে পেট্টোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে খালেদা জিয়া নিজেকে সাধারণ মানুষের কাছে একজন খুনী হিসেবে পরিচিত হয়েছেন। তাঁর বিচার এখন চান দেশবাসী। তিনি আরো বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। ফলেই সাধারণ মানুষ এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বার বার আওয়ামী লীগ সরকারকে দেখতে চান।
তিনি শনিবার বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আহমদ ও যুগ্ম সম্পাদক অরবিন্দ পালের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য আফরোজ বক্স খোকন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেরাওয়াত করেন যুবলীগ নেতা সমর আলী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ শাহনুর আহমদ, দোয়া পরিচালনা করেন মাওঃ মুজিবুর রমান। অনুষ্ঠানে লামাকাজী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হাফিজ আবদুল হকের নেতৃত্বে সুহেল মিয়া, মাছুম আহমদ, বিলাল মিয়া, ফয়ছল আহমদ, আবদুল আহাদ, রাজু আহমদ, মংলা মিয়া, সামিউল হকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপি ও অঙ্গসংগঠন থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আপ্তাব উদ্দিন মাস্টার, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, সহ দপ্তর সম্পাদক তপন দাশ, মুক্তিযোদ্ধা সম্পাদক রনজিৎ ধর রন মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফি, সাধারণ সম্পাদক মহব্বত আলী, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন মেম্বার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, শেখ মোঃ আজাদ, সেলিম চৌধুরী, এনামুল হক এনাম মেম্বার, আবু বক্কর ফয়ছল, শফিকুল ইসলাম, আজাদ মিয়া, আবদুর রব, মুক্তার মিয়া, আজাদ মিয়া, আজাদ মিয়া, গিয়াস উদ্দিন, আবদুস সালাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক কাছা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, শাহীন আহমদ, ফয়ছল আহমদ, সিরাজ মিয়া, দবির মিয়া, তাছির আলী, কয়েছ মিয়া, সমর মিয়া, শামছুল ইসলাম, মোহাম্মদ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সেচ্ছাসেবক লীগ নেতা মাসুক মিয়া, জহির উদ্দিন, লিকন মিয়া, ফারুক মিয়া, এরশাদ মিয়া, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা চয়ন দে, মুছাদ্দিক হোসেন, ফখরুল আহমদ, তাজুল ইসলাম, সুমন আহমদ, রাব্বী মিয়া, বকুল আহমদ প্রমুখ।


