বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ১০:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৫জনকে পুলিশ আটক করেছে। শনিবার দুপুরে সংঘর্ষ চলাকালে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার রামপাশা ইউনিয়নের লামারজক গ্রামের চমক আলীর পুত্র নূরুজ্জামান (২৪), মৃত রহমত উল্লাহ পুত্র জামাল মিয়া (২৫), উপজেলার চকরাম প্রসাদ গ্রামের আফরোজ আলীর পুত্র আবদুল হামিদ (২২), মজর আলীর পুত্র জুয়েল মিয়া (১৮) ও কাদিপুর গ্রামের আবদুল আহাদের পুত্র শফি আলম। তবে সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে। এ রির্পোট শনিবার রাত পৌনে ১০টায় লেকা পর্যন্ত থানায় সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানাযায়।
প্রসঙ্গত, শরিবার সকাল ১১টায় উপজেলার রামপাশা ও কাদিপুর গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অনন্ত অর্ধশতাধিক আহত হন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন ৫জনকে আটকের সত্যতা স্বীকার করে ডেইলি বিশ্বনাথ ডটকম কে বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে তিনি জানান।


