দেশের সংকট উত্তরণে জাতীয় পার্টির বিকল্প নেই : এমপি এহিয়া
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৫ ইং, ৯:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১২১৪ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রিয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন- দেশের সংকট উত্তরণে জাতীয় পার্টির বিকল্প নেই। দেশের প্রতিটি ক্রান্তিকালে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে। বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগরে আজ জাতীয় পার্টির নেতাকর্মীরা সুসংগঠিত হয়েছেন।
তিনি রবিবার বালাগঞ্জ এমএ খান অডিটরিয়ামে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মুক্তার মিয়ার সভাপতিত্বে ও জাতীয় পার্টির নেতা আশিক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান এম. এ. মতিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রকিব, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হরেশ দাস, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, জাতীয় পার্টি নেতা আব্দুস সালাম, আতিক মিয়া, গয়েশ্বর দাস গণেশ, নাছির উদ্দিন, ছিদ্দেক আলী, রহমত আলী, ছানাওর আলী গেদনী, মিজানুর রহমান জামাল, শাহজাহান মিয়া সাগর, কামাল আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।


