বিশ্বনাথ দলিল লেখক সমিতির ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৫ ইং, ৮:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৯২ বার পঠিত
বিশ্বনাথে দলিল লেখক সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার সমিতির কার্যালয়ে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। সমিতির সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজিদ আলীর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাব-রেজিষ্ট্রার আব্দুল হক।
বক্তব্য রাখেন সিনিয়র দলিল লেখক আলহাজ্ব নিয়াজ আলী, কলমদর আলী, সমিতির যুগ্ম সম্পাদক সেলিম আহমদ। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দলিল লেখক আব্দুর রাজ্জাক। মোনাজাত পরিচালনা করেন বায়তুন নাজাত জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, সাব-রেজিষ্ট্রারি অফিস সহকারী শাহাব উদ্দিন, দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র ধর, অর্থ সম্পাদক আহমদ আলী, সিনিয়র দলিল লেখক রসময় দে, গোবিন্দ চন্দ্র দে, খছরুজ্জামান, আবেদুর রহমান, আব্দুল আজিজ, সাকির আহমদ, সাখাওয়াত হোসেন, সামছুল কবির, আব্দুল খালিক, রিপন কান্তি দাস প্রমূখ।


