বিশ্বনাথে মোহাম্মদিয়া যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৫ ইং, ৮:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১১১২ বার পঠিত
বিশ্বনাথের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের মোহাম্মদিয়া যুব সংঘ’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।মোহাম্মদিয়া যুব সংঘ’র সভাপতি মোঃ ফারহান উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজা উল-করিম এর পরিচালনায় এবং মোঃ আবু তাহের এর কোরআন তেলাওয়াত ও মোঃ কামাল আহমদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাহাবাদ তেলিকোনা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল ফজল মোঃ আহমদ হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব এর সভাপতি মিজানুর রহমান মিজান, রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্ডেন প্রধান শিক্ষক মোঃ মুছাদ্দিক হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক এটিএম আব্বাস, বাতিঘর সভাপতি মো. গোলাম মোস্তফা, জয়নগর গ্রামের বিশিষ্ট মুরব্বী জাহির আলী, হাফিজ রহিম উদ্দিন, কবির উদ্দিন, মোহাম্মদিয়া যুব সংঘের সহ সভাপতি মোঃ মাছুম আলম, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক মোঃ ইমরান আহমদ, প্রচার সম্পাদক ফাহাদ আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক রুবেল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মুজিবুর রহমান, কামরান আহমদ, জামিল আহমদ, মাজিদ আহমদ, মিনুয়ার আহমদ, আশরাফ আহমদ প্রমুখ।


