ওসমানীনগরে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ও ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো ইয়াহ্ইয়ার পিতার আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো ইয়াহিয়ার উদ্যোগে স্থানীয় সায়রা কমিউনিটি সেন্টারে দোয়া ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মইনুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী,বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, সাবেক যুগ্ন সম্পাদক জরিদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজ মোহাম্মদ ফখর উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমূল হাসনাত চৌধুরী রেশাদ, বিএনপি নেতা আবুল হোসেন বকস্,উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আবদুল¬াহ মিসবাহ,সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল¬া আল মামুন,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল আজিম,বিএনপি নেতা মুনির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক কয়েছ,চৌধুরী, শামিম মুনিম,উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন,সাজ্জাদুর রহমান সাজ্জাদ, গোয়ালা বাজার ইউপি যুবদলের আহবায়ক শিপু চৌধুরী, যুগ্ন আহবায়ক ইসলাম উদ্দিন,উমরপুর ইউপি যুবদলের আহবায়ক শিপু আহমদ,যুগ্ন আহবায়ক বদরুল মিয়া,সাবেক ছাত্রদল নেতা শিপন আহমদ,উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সৈয়দ মোফাজ্জল আলী, যুগ্ন আহবায়ক শাহেল আহমদ,রায়হান আহমদ, প্রজন্মদলের মাসুদুর রহমান,আক্তার হোসেন,তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সৈয়দ শাজাহান আলী,রুবেল আহমদ,সোহান আহমদ প্রমুখ।


