মানুষকে কাঁদাতে নয়, হাঁসাতেই আ’লীগের জন্ম—শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ১১৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মানুষ হারাতে হারাতে পেয়েছেন প্রাপ্তির সন্ধান। শিখেছেন নিজেদের অধিকার করা পথ। জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হচ্ছেন সাধারণ মানুষের সেই ‘প্রাপ্তি ও পথের’ আলোর দিশারী। শেখ হাসিনার নেতৃত্বেই গঠিত সরকারের আমলেই দেশের অবহেলিত-বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের বিনামূল্যে বছরের শুরুতে বই তুলে দেওয়া, বেকারদের কর্মসংস্থান, কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ দেওয়ার কার্যক্রম চালু করে ছিলেন। এর ফলেই বাংলার মানুষ খুঁজে পেয়েছেন নিজেদের সুখের ঠিকানার সন্ধান। একটি স্বনির্ভর দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, মানুষকে কাঁদাতে নয়, হাঁসাতেই আওয়ামী লীগের জন্ম হয়ে ছিল। আজ এশিয়ার অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। আর পেট্টোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা ও দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি করার জন্যই জন্ম হয়েছে বিএনপির।
তিনি বুধবার সিলেটের বিশ্বনাথে উপজেলার রামাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবদুল মুতলিব এবং স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও প্রবাসী নুরুল ইসলাম।
রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজির মিয়া ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা পীর সিরাজুল ইসলাম, আনোয়ার মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক নিখিল পাল, সহ দপ্তর সম্পাদক তপন দাশ, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, ত্রান ও দুর্যোগ সম্পাদক ফজলু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগর সভাপতি শামছুল ইসলাম সুফী, সাধারণ সম্পাদক মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দেওকলস ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল মোমিন, আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম, আছাব উদ্দিন, আবুল কালাম জুয়েল, মনিরুজ্জামান লিলু, বীরেন্দ্র কর, মিজানুর রহমান, সেলিম চৌধুরী, সিরাজ মিয়া, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমরোজ আলী, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সাধন চন্দ্র দাশ, বর্তমান সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি আরশ আলী, তাজির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, নিজাম উদ্দিন, আবুল কাহার, রফিক হাসান, শাহীন আহমদ, গিয়াস উদ্দিন, তাজুল মিয়া, দবির মিয়া, লিটন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক বদরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবদুল তাহিদ, বর্তমান সদস্য অ্যাডভোকেট সায়েদ আহমদ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিদ সুমন, ছাত্রলীগ নেতা লোকমান হোসেন প্রমুখ।


