বিশ্বনাথ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৫ ইং, ৮:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১০১৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি ছয়ফুল হকের সভাপতিত্বে ও সংগঠক সিতার মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, ব্যবসায়ী মো. মধু মিয়া, হরুপ খান, আরশ আলী মেম্বার, মাহমুদ আলী, প্রবাসী দুদু মিয়া, হানিফ আলী মাষ্টার, রিয়ান মিয়া, বিমল চন্দ্র দাস, জুবের আহমদ, আবদুর রব। দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদ আলী হেলালী। কোরআন তেলাওয়াত করেন ক্বারী ইমরানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠক মাওলানা আকমল হোসেন সাকুর, আরকুম আলী, রস্তুম আলী, নুরশেদ মিয়া, আজাদ খান, সাদেক মিয়া, আদিল রায়হান, তফজ্জুল আলী, শাহ আলম খোকন, সুহেল তালুকদার, বেলাল আহমদ, ফজলু মিয়া, শামছুল কবির ইমরুজ,রাজন মিয়া, শাহান আহমদ, নাজমুল হক, শাহিন মিয়া, সৌমিত্র ধর, বিপ্লব,রাজা মিয়া, পাথ সারথি দাশ পাপ্পু, আরশ আলী, তিতাশ আকন্দ,সাদিকুর রহমান সাজুল প্রমূখ।


