দৌলতপুর ইউপি বিএনপির ইফতার মাহফিল শনিবার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৭:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১০০৭ বার পঠিত
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। স্থানীয় হাবড়া বাজার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্থরের মানুষকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ইউপি বিএনপি সভাপতি আব্বাস আলী চেয়ারম্যান ও হাফিজ আরব খান।বিজ্ঞপ্তি


